Main Menu

বাঁধন জাবি জোনের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের কার্যনির্বাহী পরিষদ-২০২২ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম ও রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বাঁধন জোনাল অফিসে ৭ সদস্যের সাবজেক্ট কমিটি আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

এছাড়া, কমিটিতে সহ-সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মনিকা আক্তার ও ইতিহাস বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সুজন মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মাশতুরা তাবাসসুম তাইফা, দপ্তর সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী রোকাইয়া সুলতানা রিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণিত বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আক্তার, তথ্য ও শিক্ষা সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মরিয়ম আক্তার উর্মি, নির্বাহী সদস্য হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী উম্মে কুলছুম লিলি এবং চারুকলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী কাশবাই জান্নাত ঐশী দায়িত্বপ্রাপ্ত হন।

সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অনূভুতি সম্পর্কে জানতে চাইলে শাকিল আহমেদ বলেন, ‘ বাঁধনের মত মহৎ সংগঠনের সাথে কাজ করাটা সবসময়ই সৌভাগ্যের। পাশাপাশি দায়িত্ব নিয়ে কাজ করার মাঝে আলাদা অনুভূতি কাজ করে। আমি মনে করি ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। নতুন দায়িত্ব প্রাপ্তদের নিয়ে জাবি জোনকে দেশের একটি শক্তিশালী জোন হিসেবে প্রতিষ্ঠা করতে সবার দোয়া ও সমর্থন একান্ত কাম্য।’

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘ সবসময় মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই বাঁধন করা। আর নিজেকে বাঁধন কর্মী হিসেবে পরিচয় দেওয়ার সাহস পাই কিছু মানুষের জন্য যারা নিয়মিত রক্তদান করে যাচ্ছে। আমরা বাঁধন কর্মীরা সমন্বয়ক মাত্র। এই সকল নিবেদিত প্রাণ যারা নিয়মিত রক্তদান করে যাচ্ছেন তাদের সব সময় পাশে চাই।’

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ প্রতিষ্ঠিত হয়। ০৫ জানুয়ারি ২০০৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ সংগঠনের কার্যক্রম শুরু হয়। ২০২১ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক রিপোর্টে দেখা যায় এ বছর তাদের রক্ত সংগ্রহ ছিলো ১৯২২ ব্যাগ। এরমধ্যে নতুন ডোনার ছিলো ২৫৬ জন।

Share





Related News

Comments are Closed