শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদদের সদস্য সচিব জুনেদ রহমান (২১) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। জুনেদ শহরের সুরভী পাড়া এলাকার শামসু মিয়ার এর পুত্র এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
শ্রীমঙ্গল থানার এসআই মো: আনোয়ার হোসেন জানান, দুপুরে জুনেদের বাবা মৃত অবস্থায় জুনেদের মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিভাবে সে মারা গেল ময়না তদন্তের রির্পোট আসার পর জানা যাবে।
তবে স্থানীয়রা জানান, সে মোহাজিরাবাদ এলাকায় একটি মেয়েকে ভালবাসতো এবং মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় সে বিষপানে আত্নহত্যা করে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সে বিষপানে আত্নহত্যা করেছে।
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed