Main Menu

সিলেট বিভাগের ৭৫ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ভোটগ্রহণ চলে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সিলেট বিভাগের জেলাগুলোতে যারা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাদের তালিকা দেওয়া হলো-

সিলেট
পঞ্চম ধাপের নির্বাচনে সিলেটের ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০টিতেই হেরেছেন নৌকার প্রার্থীরা।

জকিগঞ্জের ফলালফর ঘোষণা হওয়া ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে জামায়াত ও একটিতে জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় বিজয়ী প্রার্থীরা হলেন- বারহালে জামায়াতের মোস্তাক আহমদ, বীরশ্রীতে আওয়ামী লীগের আবদুস সাত্তার, খলছড়ায় স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নেতা আবদুল হক, কসকনকপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আলতাফ হোসেন লস্কর, মানিকপুরে আওয়ামী লীগের আবু জাফর মো. রায়হান, বারঠাকুরীতে আওয়ামী লীগের মহসিন মুর্তজা চৌধুরী টিপু ও জকিগঞ্জ সদরে আওয়ামী লীগের মাওলানা আফতাব আহমদ।
এছাড়া সুলতানপুর ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে ৯টির ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্রের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতা হাসান আহমদ।

অপরদিকে, কানাইঘাটের ৯টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে জমিয়তে উলামায়ে ইসলাম, ২টিতে জামায়াত, ২টিতে বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় বিজয়ী প্রার্থীরা হলেন- লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জমিয়তের মাওলানা জামাল উদ্দিন, দিঘীরপাড়ে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মোমিন চৌধুরী, সাতবাঁকে জামায়াতের আবু তায়্যিব শামীম, বড়চতুলে বিএনপির আবদুল মালিক চৌধুরী, কানাইঘাট সদরে আওয়ামী লীগের আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রামে জামায়াতের মাস্টার লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়িতে বিএনপির মাস্টার আবু বকর ও রাজাগঞ্জে জমিয়তের মাওলানা শামসুল ইসলাম।

হবিগঞ্জ
হবিগঞ্জের ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এর মধ্যে চুনারুঘাটের ১০টি ইউনিয়নের মাত্র চারটিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন তিনটিতে। বিএনপি দুটি এবং জামায়াত একটিতে জয় পেয়েছে।
নির্বাচিতরা হলেন— গাজীপুর ইউনিয়নে বিএনপির জেদ্দা নগর (সৌদি আরব) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আহম্মদাবাদে আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন পলাশ, দেওরগাছে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মহিতুর রহমান সুমন ফরাজি, পাইকপাড়ায় আওয়ামী লীগ দলীয় মো. ওয়াহেদ আলী মাস্টার, শানখলায় জামায়াত সমর্থিত অ্যাডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাহবুবুর রহমান চৌধুরী, উবহাটায় বিএনপি নেতা এজাজ ঠাকুর চৌধুরী, সাটিয়াজুরী আওয়ামী লীগ দলীয় আবদালুর রহমান, রাণীগাও আওয়ামী লীগ দলীয় মোস্তাফিজুর রহমান রিপন, মিরাশি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মানিক সরকার।

এদিকে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাত্র ২টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। এ উপজেলায় বিএনপির জয়জয়কার। পাঁচটি ইউনিয়নে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
তারা হচ্ছেন— জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদ খান, আন্দিউড়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী আতিকুর রহমান, বহরায় আওয়ামী লীগের দলীয় মো. আলাউদ্দিন, বাঘাসুরায় স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন, ধর্মঘরে আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক আহমেদ পারুল, চৌমুহনীতে বিএনপির মাহবুবুর রহমান সোহাগ, শাহজাহানপুরে বিএনপির পারভেজ আলম চৌধুরী, ছাতিয়াইনে বিএনপির মিনহাজ উদ্দিন আহমেদ কাসেদ, নোয়াপাড়ায় বিএনপির সৈয়দ সোহেল, আদাঐরে স্বতন্ত্র প্রার্থী মীর খোর্শেদ আলম, বুল্লা ইউনিয়নে বিদ্রোহী মিজানুর রহমান।

মৌলভীবাজার
মৌলভীবাজারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল:

কমলগঞ্জ উপজেলার শমশের নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জুয়েল আহমদ (ঘোড়া) ৭৭৮২ পেয়ে ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল মালিক বাবুল (নৌকা) পেয়েছেন ৭৪১১ ভোট।
আলী নগর ইউনিয়নে স্বতন্ত্র মো. নিয়াজ মূর্শেদ রাজু (আনারস) নির্বাচিত হয়েছেন ৭৯৯২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ফজলুল হক বাদশা (নৌকা) ভোট পেয়েছে ৫৭২৭।
পতন উষা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অলি আহমদ খান (আনারস) নির্বাচিত হন ৩৯১৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মো. তওফিক আহমদ ( নৌকা) পেয়েছেন ৩৭৯০ ভোট।
মুন্সিবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাহিদ আহমেদ তরফদার (আনারস) নির্বাচিত হন ৪০১৮ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রণেন্দু ভট্রাচার্য্য ( নৌকা) ৩৫১৫ ভোট পেয়েছে।
কমলগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল হান্নান ( নৌকা ) নির্বাচিত হন ৪৯৫৩ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে ৪৫০২ ভোট পেয়েছেন।
আদমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবদাল হোসেন ( ঘোড়া) নির্বাচিত হন ৭৫০৩ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. সাব্বির আহমদ ভূইয়া (নৌকা) পেয়েছেন ৬০৩৮ ভোট।
মাধবপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আসিদ আলী (নৌকা) নির্বাচিত হন ৮৮৩৫ ভোটে। নিকটতম স্বতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু (অটোরিকশা) পেয়েছে ৬৩২৯ ভোট।
ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. সুলেমান মিয়া (নৌকা) নির্বাচিত হন ৭৭৩৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) মো. আব্দুল হান্নান পেয়েছেন ৬৬২৩ ভোট।
রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইফতেখার আহমদ বদরুল ( নৌকা) নির্বাচিত হয়েছে ১০১৬৫ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র জুনেল আহমদ তরফদার (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮৮৩৭।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিছলু আহমদ চৌধুরী ( ঘোড়া) নির্বাচিত হন ৫৮১৯ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের অপূর্ব চন্দ্র দেব ( নৌকা) পেয়েছেন ৫৬১৬ ভোট।
ভূনবীর ইউনিয়নে আওয়ামী .লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ নির্বাচিত হন ৮০৭৫ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) মো. ইদ্রিছ আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬১১৪ ভোট।
শ্রীমঙ্গল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. দুদু মিয়া (ঘোড়া) নির্বাচিত হন ১০৯৩৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আবু তালেব বাদশা (নৌকা) পেয়েছেন ৮১৩১ ভোট।
সিন্দুর খান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আরাফাত রবিন নির্বাচিত হন ৭৭৩৯ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মো. আল হেলাল পেয়েছেন ৭১৪৯ ভোট।
কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা) নির্বাচিত হন ৬১৫০ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুর রহমান ফজলু (ঘোড়া) পেয়েছেন ৫০৫১ ভোট।
আশিদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) নির্বাচিত হন ৯৪৩৪ ভোটে। নিকটতম প্রার্থী মো. তাজ উদ্দি আহমদ (আনারস) পেয়েছেন ৫৯৪৭ ভোট।
রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিজয় বুনার্জী (নৌকা) নির্বাচিত হন ১০২৬৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধিমান চন্দ্র বসাব (আনারস) পেয়েছেন ১৬৮৩ ভোট।
কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা) নির্বাচিত হন ৬৯৭৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজয় হাজরা (আনারস) পেয়েছেন ৩৮৭০ ভোট।
সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব রাকু ( নৌকা) নির্বাচিত হন ৪১৭৮ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিলন শীল ( আনারস) পেয়েছেন ২৭৮২ ভোট।

সুনামগঞ্জ
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ১৮ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৭টিতে আওয়ামী লীগ, ৬টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে বিএনপি স্বতন্ত্র এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

Share





Related News

Comments are Closed