Main Menu

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে পাথর শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের দলাই নদীতে পারাপারের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ ৫দিন পর ভেসে উঠেছে। তিনি স্থানীয় কালাইরাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার এসআই শাহাব উদ্দিন জানান, নিহত রফিক মিয়া পেশায় একজন পাথর শ্রমিক। গত ১ জানুয়ারি সকাল সাড়ে ৬ টায় পারাপারের নৌকায় দলাই নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকাতে পানি উঠে ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও রফিক মিয়া নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

এসআই সাহাব উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed