আইসিইউতে চিত্রনায়ক সোহেল রানা
বিনোদন ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানাকে।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার সময় তাকে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। উনার শারীরিক অবস্থা ভালো নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’
এদিকে সোহেল রানার ছোট ভাই চিত্রনায়ক রুবেল সংবাদমাধ্যমকে বলেন, ভাইয়ার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল যেটা কেবিন থেকে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন তিনি অবজারভেশনে থাকবেন। আমি ঘণ্টায় ঘণ্টায় চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। তারা সব ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।
এর আগে ২৫ ডিসেম্বর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed