Main Menu

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৪৯৪, মৃত্যু ১

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৩ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ওই পুরুষ ঢাকা বিভাগের বাসিন্দা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed