সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে
২৯ নভেম্বর সোমবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি’র পরিচালনায় কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ নভেম্বর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ৩হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩৬২৮০ কেজি বীজ, ৪০ হাজার ৮০০ শত কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে এই প্রণোদনা শুভ উদ্বোধন করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed