তুরাগে নৌকাডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪ জন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed