দক্ষিণ সুরমায় রান্না করা খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীতে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে জোহান ফয়ছল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছলের সার্বিক সহয়োগিতায় বিকাল ২ টায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় দু’শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই অসহায় হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছল। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মো. কয়েছ আহমদ সবুজ, মো খন্দকার রায়হান, মো, রুনেল আহমদ, মো. এলওয়ান আহমদ, মো. জাবের, মো, সাজু মিয়া, মো. রুবেল হোসেন, মো. মিজান মিয়া, মো. শাহ-আলম, মো. রাফি আহমদ, মো. সুজন আহমদ সাগর, মো. আরিফ মিয়া প্রমুখ।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed