তাহিরপুরে লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকের পানিতে ডুবে রাগীব আহমেদ সায়েম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
সে রাজধানী ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী ফরহাদ আহমেদের ছেলে ও এমআইএসটির ২য় বর্ষের ছাত্র।
নিহতের বন্ধু মেহেদি হাসান শুভ ও আল সাহারিয়ার জানান, আমরা বুধবার রাতে ১৮ জনকে নিয়ে টাংগুয়ার হাওরে ঘুরে টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প এলাকায় অবস্থান করে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ৪৫ মিনিটে সবাই লাইফ জ্যাকেট পরে গোসল করি, গোসল শেষে আমরা সবাই নদী থেকে পাড়ে উঠে লাইফ জ্যাকেট খুলে শহীদ সিরাজ লেকের পাড়ে বসা থাকা অবস্থায় একটি নৌকা পাড়ে ভিড়তে গিয়ে রাগীবকে ধাক্কা দেয় পরে সে সাথে সাথে পানিতে পড়ে ডুবে যায়। এর ১৫ মিনিট পর তাকে পানি থেকে তুলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতি তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed