শান্তিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে সেটি আমলে নিয়ে সোহাগ মিয়াকে আটক করে থানা পুলিশ।
এদিকে বুধবার দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ মিয়ার সঙ্গে একই গ্রামের ওই তরুণীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তরুণীর সঙ্গে দৈহিক মেলামেশা করতে থাকেন। সর্বশেষ গত ১৯ আগস্ট রাত ১১টায় ওই তরুণীর বসতঘরে ঢুকে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন সোহাগ। সম্প্রতি সোহাগ মিয়া অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে তরুণী তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শান্তিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আবু বকর বাকী বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ মিয়াকে আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে এবং ওই তরুনীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More



Comments are Closed