সিলেটে করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১১৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হলো।
বুধবার (৮ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১০১০ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৫৮। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ১১৬ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৮২১ জন।
এসময়ে বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। আর সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৬ জন।
Related News
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দRead More



Comments are Closed