স্ত্রী-সন্তানসহ বিশ্বনাথের ইউএনও করোনা আক্রান্ত
বিশ্বনাথ প্রতিনিধি : স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ পৌরসভার প্রশাসক সুমন চন্দ্র দাশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে মুঠোফোনে ক্ষুদে বার্তায় তার ও তার স্ত্রী-সন্তানের ‘করোনা পজিটিভ’ রিপোর্ট আসে। পরে ওই রাত সাড়ে ১২টার দিকে ‘ইউএনও বিশ্বনাথ’ নামের সরকারি অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আজ বুধবার সকালে ইউএনও সুমন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত রবিবার আমার এবং আমার স্ত্রী-সন্তানের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩০মিনিটে আমাদের তিনজনেরই ‘করোনা পজিটিভ’ রিপোর্ট এসেছে। আমার শরীরে জ্বর, ব্যথা, সর্দি-কাশি, স্ত্রীর জ্বর, গলা ও শরীর ব্যথার সাথে স্বাদহীন অনুভূতি এবং মেয়ের জ্বর ও কাশি রয়েছে।
দ্রুত আরোগ্য লাভের জন্যে আমরা বিশ্বনাথবাসীসহ সকলের দোয়া/আশির্বাদ কামনা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, ‘যতটুকু জানি, ইউএনও সুমন চন্দ্র দাশ ও তার স্ত্রী ইতোমধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে তিনি ও তার স্ত্রী-সন্তান বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
Related News
বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করেছে পুলিশ।Read More
সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেটRead More



Comments are Closed