Main Menu

মডার্নার টিকা নিয়ে আরেকজনের মৃত্যু

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে মডার্নার দ্বিতীয় ডোজ নেওয়ার পর আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটিতে মডার্নার টিকা ‘দূষণের’ খবর প্রকাশ হয়েছিল। তবে মডার্না কর্তৃপক্ষ বলছে, টিকা দূষণের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

গত ৬ সেপ্টেম্বর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি গত ১১ আগস্ট মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এর একদিন পর তিনি মারা যান। তার শারীরিক জটিলতার মধ্যে শুধু অ্যালার্জি ছিল।

মন্ত্রণালয়ের জানায়, এর আগেও মডার্নার টিকা নেওয়ার পর একইভাবে দুজনের মৃত্যু হয়েছিল।

এ ঘটনা আমলে নিয়ে মডার্না কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।

Manual4 Ad Code

গত ২৬ আগস্ট মডার্নার ১০ লাখ ৬৩ হাজার ডোজ প্রত্যাহার করে জাপান। কিন্তু সেগুলোর মধ্যে স্টেইনলেস স্টিলের টুকরো পাওয়া গেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওই টিকা তিনটি ব্যাচে মডার্নার চুক্তির আওতায় স্পেনে তৈরি করা হয়েছিল।

গত সপ্তাহে মডার্না ও পরিবেশক টেকেডা ফার্মাসিউটিকাল একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, মডার্না কোভিড ১৯ ভ্যাকসিনে স্টেইনলেস স্টিলের কণার বিরল উপস্থিতি রোগীর জন্য ঝুঁকি নয়। এটি তাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে না।

Manual4 Ad Code

তবে গত মাসের শুরুর দিকে ৩০ বছর বয়সী দুজন মডার্নার দ্বিতীয় ডোজ নেওয়ার পর মারা যান। তাদের গুরুতর কোনো শারীরিক জটিলতা ছিল না।

Manual7 Ad Code

মডার্নার টিকায় দূষিত কণার উপস্থিতি আগস্টের শেষের দিকে ও সেপ্টেম্বরের শুরুতে ওকিনাওয়া, গুনমা ও কানাগাওয়াতে পাওয়া যায় বলে মনে করা হয়। তবে দূষিত ওই টিকা নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি। সেগুলো প্রত্যাহারও করে নেয়া হয়েছে।

জাপানের টিকা কর্মসূচির ভারপ্রাপ্ত মন্ত্রী তারো কোনো বলেন, মডার্নার টিকা বাতিল করার আগেই পাঁচ লাখ মানুষকে ওই ডোজ দেওয়া হয়েছে।

জাপানে বেশিরভাগই ফাইজারের টিকা প্রয়োগ করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ছয় হাজার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে পূর্ণ ডোজ নিয়েছে ৪৮ শতাংশ, একটি ডোজ নিয়েছে ৫৯ শতাংশ।

Manual7 Ad Code

গত জুলাইয়ের পর সোমবার (৬ সেপ্টেম্বর) দেশটিতে করোনা সংক্রমণ এক হাজারের নিচে নেমেছিল।

এই ব্যাচের টিকা ৫ লাখের বেশি মানুষকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টিকা প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারো কানো। এরআগে ২৬ আগস্ট দূষণের কারণে মডার্নার ১৬ লাখ টিকা বাতিল করে জাপান সরকার।

জাপানে টিকাগ্রহণকারীর সংখ্যা ১৩৬ মিলিয়ন। এরমধ্যে বেশিরভাগই ফাইজারের টিকা দেয়া হয়েছে। মডার্নার টিকা দেয়া হয়েছে ১২.২ মিলিয়ন নাগরিককে। এ মাসের শেষ নাগাদ ৬০ শতাংশ জাপানি নাগরিক করোনার টিকার আওতায় আসবেন।

সূত্র: গার্ডিয়ান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code