হোটেল হাইওয়ে ইন ও আল আমীনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৯’র ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুরে হোটেল হাইওয়ে ইন ও হোটেল আল আমীনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে র্যাব-৯ এর হবিগঞ্জ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণের হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে হোটেল হাইওয়ে ইনকে ৫০ হাজার টাকা ও হোটেল আল আমীনকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়।
হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার, মূল্য তালিকা না থাকা, খাবার পেপার দিয়ে ঢেকে না রাখা ইত্যাদি কারণে হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমীনকে জরিমানা করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed