Main Menu

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় সিলেটের যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সিলেটের গোলাপঞ্জের এক যুবক। হাফিজ আব্দুল আহাদ (৩০) নামের ওই যুবক উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পাল-পাড়া গ্রামের সজিব আলীর পুত্র।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আফ্রিকার ভল মারেস্টার্ড শহরে এ হামলার ঘটনা ঘটে।

আব্দুল আহাদের পারিবারিক সূত্রে জানা যায়, একটি মুদি দোকানে কাজ করতেন আহাদ। সেখানে আজ সকালে কয়েকজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান সন্ত্রাসী টাকা পয়সা লুটপাটের জন্য আসে। এ সময় আব্দুল আহাদ তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল আহাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন।

দক্ষিণ আফ্রিকার ভল মারেস্টার্ড শহরে আরেক প্রবাসী ব‍্যবসায়ীকে সাথে নিয়ে দোকানের মালামাল কিনতে নিজ শহর ভল মারেস্টার্ড থেকে প্লাস্টকে শহরে যাওয়ার পথে ডাকাতরা তাদের গাড়ির চাকায় গুলি করে। এসময় গাড়ি থামিয়ে আহাদকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও তার সাথে থাকা অন্য এক ব‍্যবসায়ীও গুলিবিদ্ধ হয়েছেন।

 

Share





Related News

Comments are Closed