লাখাইয়ে ১২৬৫ পিস ইয়াবাসহ দুজন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে ১২৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার আমান উল্ল্যাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- লাখাই উপজেলার পুর্ব রুহিতনসী গ্রামের গোলাম কিবরিয়া মান্না এবং একই গ্রামের লোকমান চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার নাহিদ হাসান। তিনি জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।
তিনি আরও বলেন, আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed