Main Menu

জৈন্তাপুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দলি হাওরে মাছ ধরতে গিয়ে কবির আহমদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সারীঘাট নয়াখেল দলি হাওরে আব্দুল মালিকের ধান খেতে নিহত কবির আহমদ লাশ পড়ে থাকতে দেখেন তার মা।

Manual3 Ad Code

নিহত কবির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট ঢুপি গ্রামের হোসেন আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ আগস্ট) রাত ১১ টার দিকে সারীঘাট নয়াখেল দলি হাওরে মাছ ধরতে যান নিহত কবির আহমদ। সে রাতে বাড়ি ফিরে না আসায় তার মা সহ আত্মীয়স্বজন সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে খোঁজা খুঁজি শুরু করেন। এক পর্যায় সকাল ১১টার দিকে সারীঘাট নয়াখেল দলি হাওরে আব্দুল মালিকের ধান খেতে নিহত কবির আহমদের লাশ পড়ে থাকতে দেখে তার মা সহ আত্মীয়স্বজন। স্বজনরা তাকে উদ্ধার করে জৈন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে করেন। স্থানীয়রা ধারণা করছেন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, তার মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code