করোনায় শাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সৈয়দা ইয়াছমুননাহার অনি। তিনি পরিসংখ্যান ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর সময় তিনি সন্তান সম্ভাবা ছিলেন।
সোমবার (১৬ আগস্ট) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একই ব্যাচের শিক্ষার্থী স্বপন নুর সিদ্দিকী।
তিনি জানান, করোনা পজিটিভ হওয়ার ১৭ তম দিনে মহাখালীর ইমপালস হসপিটালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট সন্ধ্যায় ইন্তেকাল করেন অনি। তাকে জানাজা শেষে বাসাবোতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অনির বাবার বাড়ি মৌলভীবাজার জেলায় এবং শ্বশুর বাড়ী ঢাকার বাসাবোতে। অনি অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তার একটি পুত্র সন্তান রয়েছে বলেও জানা যায়।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual8 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed