চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৬ জনের প্রাণহানি হয়েছে। এ সময় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার (৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় দক্ষিণ পাকা গ্রামে নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed