Main Menu

সিলেটে করোনায় রেকর্ড ২০ জনের মৃত্যু, শনাক্ত ৭১৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের রেকর্ড ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৭ জন, সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৪৮ জনের মৃত্যু হলো। এরমধ্যে সিলেটে জেলায় ৫৬৮ জন, ওসমানী হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৬১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৯১০ জনের স্যাম্পল পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭১৫ জনের। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনের।

একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৭ জন। ওসমানী হাসপাতালে ভর্তিকৃত ৩০৪ জন রোগীর মধ্যে আইসিইউতে ৮ জন, কোভিড প্রমাণিত ১৪৪ জন এবং সন্দেহভাজন ১৪২ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এপর্যন্ত সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৭৩ জন।

Share





Related News

Comments are Closed