Main Menu

গোলাপগঞ্জের শায়খ আব্দুল কুদ্দুছ আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘোষগাঁও ইসলা‌মিয়া মাদ্রাসার প্র‌তিষ্ঠাতা মুহতা‌মিম, বিশিষ্ট আ‌লে‌মেদ্বীন মাওলানা শায়খ আব্দুল কুদ্দুছ মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি উপজেলার পৌর শহরের ঘোষগাঁও উত্তর গ্রামের মৃত আত্তর আলী ছেলে।

বুধবার (৪ আগস্ট) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঘোষগাঁও ইসলা‌মিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed