ছাতকে লকডাউনে দোকান খোলায় জরিমানা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ‘সর্বাত্মক’ লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় সেনা বাহিনীর ক্যাপটেন ইয়াসিন আলী ও থানা পুলিশ ছিলেন।
দেশজুড়ে সর্বাত্মক লকডাউন শুরুর আগে থেকেই ঘোষণা দেয়া হয় এই সময়ে দোকানপাট খোলা রাখা যাবে না। এরপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা সদর বাজার, গোবিন্দগঞ্জ নতুনবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা সদর ও গোবিন্দগঞ্জ নতুনবাজারসহ ১৬টি প্রতিষ্টানকে ১৬ হাজার ৯শ` টাকা জরিমানা করা হয়।
ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসলাম উদ্দিন বলেন, লকডাউন চলাকালে সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed