মোটরসাইকেল দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সন্নিকটে সড়ক মোড়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নুরুল আমীন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। সে শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা ছাত্র নুরুল আমিন হিরো এসপেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চালিয়ে আসার সময় বাঁক এলাকায় আকস্মিকভাবে সড়কধারের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা তাকে মোটর সাইকেল চালাতে দেয়া ঠিক হয়নি। সাইকেল চালাতে গিয়ে নিযন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed