সিলেটে করোনায় আরো৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৫ জন ও মৌলভীবাজারে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে মনাক্ত হয়েছে ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৯২ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সিলেট বিভাগে অতিমারী করোনায় এপর্যন্ত ৪৪১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৬, সিলেটে ৩৩, সুনামগঞ্জ ২, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১২ জনের করোনা শনাক্ত হলো।
নতুন সুস্থ ৯২ জন মিলিয়ে এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬১ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে ৭ জন ও মৌলভীবাজারে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সিলেটে ২০৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৬ জন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed