পঞ্চগড়ে নার্সারী ব্যবসা জমে উঠেছে
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: বর্ষাকাল শুরু হয়ে গেছে। তবে বর্ষাকালের কয়েক দিন আগেই শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি। বিশেষ করে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত কয়েকদিন ধরেই কমবেশি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। আর এটাই গাছ লাগানোর মোক্ষম সময়। কারণ এ সময়টাতে গাছ লাগালে কোনো ধরনের সেচ দিতে হয়না। পুরো বর্ষার বৃষ্টিতে জমিতে লাগানো চারাগাছ পোক্ত হয়ে যায়। এই সময়টাতে হাফ ছেড়ে বেঁচেছে নার্সারি মালিকরাও।
শীত আর তপ্ত গরমের কারণে দীর্ঘ কয়েক মাস নার্সারীতে গাছ বিক্রয় না হওয়ায় হা-হুতাশ করছিলেন তারা। চারাগাছ বিক্রি না হলেও নিয়মিত সেচ আর চারাগাছ পরিচর্যা অব্যাহত রাখতে হয়েছিল তাদের। মৌসুম শুরু হয়ে যাওয়ায় ছোট নার্সারি মালিকরা বড় নার্সারি মালিকদের কাছ থেকে চারা কিনে জড়ো করছেন। এতে করে তাদের বেশ বিনিয়োগও করতে হচ্ছে।
বৃষ্টি শুরু হওয়ায় বাগান করার জন্য চারা কিনতে অনেকেই এখন দ্বারস্থ হচ্ছেন নার্সারি মালিকদের কাছে। নার্সারিতে চারা গাছ বিক্রয়ের পাশাপাশি তারা চারাগাছ নিয়ে হাজির হচ্ছেন শহর বা গ্রামের হাট বাজারগুলোতে। গ্রামের হাটবারগুলোতে বিক্রয় হচ্ছে প্রচুর পরিমাণে চারাগাছ। অনেকে আবার রিকশা-ভ্যানে করে চারা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে চারা বিক্রি করছেন।
পঞ্চগড় জেলা শহরের পৌর ভবনের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ও বোদা উপজেলার ধান হাটি মাঠে গত মাসখানেক আগে থেকে বসেছে চারার হাট। বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে সকাল থেকেই এখানে এসে বসেন নার্সারীর লোকজন। সড়ক দিয়ে যাওয়া আসার পথে পথচারীরা এখান থেকে চারা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
পঞ্চগড় জেলা শহর হলেও প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এবং বোদা উপজেলার নগরকুমারী হাটে শনিবার ও বুধবার এখানে হাটবার। সপ্তাহের এই দুইদিনে বোদা ও পঞ্চগড়ে ব্যাপক মানুষের সমাগম ঘটে। এই দুইদিন সবচেয়ে বেশি চারা বিক্রয় হয়।
এ নিয়ে কথা হয় বোদা উপজেলা শহরের সাতখামার এলাকার আশরাফুল নার্সারির মালিক মো. আশরাফুলের সঙ্গে। তিনি জানান, বর্ষা মৌসুমকে ঘিরে অনেক স্বপ্ন নার্সারি মালিকদের। আমি এরই মধ্যে পার্শ্ববর্তি জেলা থেকে অনেক টাকার চারা কিনে এনেছি। চারা বিক্রয় শুরু হয়ে গেছে। অনেকে আমার নার্সারি থেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা বাগান করবেন তারাই আসছেন সরাসরি নার্সারিতে। তিনি জানান, এবার সুপারী গাছের চারা ও লটকনের চারার চাহিদা সবচেয়ে বেশি। অনেকে বাগান করার জন্য সুপারী গাছের চারা ও লটকনের চারা নিচ্ছেন। নার্সারি ছাড়াও জেলার বিভিন্ন নার্সারী চারা হাটে প্রতিবছর এই সময়টাতে আমরা চারা এনে বিক্রয় করি। আমিও গত কয়েকদিন ধরে বোদা উপজেলার ধান হাটি মাঠে ও পঞ্চগড়ে চারা এনে বিক্রি করছি। শনিবার ও বুধবার বোদা উপজেলার নগরকুমারী ধানহাটিতে রবিবার ও বৃহস্পতিবার হাটবারে এখানে প্রচুর পরিমাণে চারা বিক্রি হচ্ছে। আগামী দিনগুলোতে চারার চাহিদা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed