তালতলীতে দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে গতকাল সোমবার রাত নয়টার দিকে অগ্নিকান্ড ১২টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,কচুপাত্রা বাজারের কসমেটিকস ব্যবসায়ী রহুল আমিনের দোকানে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত। এরপরে তা পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১২ টি দোকান পুড়ে আনুমানিক প্রায় ১ কোটি টাকার মালামাল ছাই হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান,খালের জমিতে মার্কেট করে বিক্রি করেছেন শারিকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবলু।সেই মার্কেটের আগুন নেভাতে আমরা পানি আনার জন্য খালে নামার কোন জায়গা পাই নাই।ফায়ার সার্ভিস আসলো আগুন নেভানোর পর।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃতামীম হাওলাদার এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান আমতলী- তালতলী সড়ক এতটাই খারাপ, যে গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম তা বর্তমানে অচল হিসেবে গ্যারেজে পড়ে আছে।রাস্তা ভাল থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed