শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুন) সিলেট নগরীর এমসি কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের মাস্টার্সের মঞ্জুরুল ইসলাম, বাংলা ৪র্থ বর্ষের জুয়েল আহমদ, রসায়ন ১ম বর্ষের রাকিবুল হাসান, পদার্থ ১ম বর্ষের ফাহিম আহমদ চৌধুরী, প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত সাধারণ শিক্ষার্থীবৃন্দ বলেন, ১৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কোটি শিক্ষার্থী কীভাবে শিক্ষা জীবনে ফিরে আসবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দীর্ঘদিন শিক্ষার্থীদের পড়াশোনার বাহিরে রেখে তাদের মেধা ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী আজ দিশেহারা। সবাই নিজের ভবিষৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কার্যক্রম চলতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলে দেয়া হচ্ছে না। এই ধরনের পাঁয়তারা বন্ধ করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানান তারা। বিজ্ঞপ্তি
Related News
সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেনRead More
খাদিম পাম বাগানের উন্নয়নকাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের সময় কাটানোর সুযোগ বাড়াতে শুরু হয়েছেRead More



Comments are Closed