Main Menu

চুনারুঘাটে আ.লীগের রুবেল মেয়র নির্বাচিত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে রুবেল ৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন।

Manual5 Ad Code

তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন শামছু পান ৩ হাজার ৪৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় (হাত পাখা) প্রার্থী মোঃ বাছির আহম্মদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual2 Ad Code

এবারই প্রথমবারের মতো সাইফুল আলম রুবেল পৌর মেয়র নির্বাচিত হন।

এরআগে রোববার দিনভর চুনারুঘাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পৌরসভার একটি কেন্দ্রে হামলার ঘটনা ঘটলেও ভোটগ্রহণ অব্যাহত ছিল।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code