Main Menu

হবিগঞ্জে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, গত শুক্রবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন মনু মিয়া। এর পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় তার সন্ধান করে আসছিলেন।

পরে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল মন্নান মনু মিয়ার বলে শনাক্ত করেন।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ মনু মিয়ার মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code