Main Menu

হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।

Manual8 Ad Code

মৃত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের প্রবাসী আফজল মিয়ার মেয়ে। খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বর্তমানে তার তৃতীয় স্বামীর সংসারে রয়েছেন। পূর্বে দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রেখেছিলেন শাবানা। পরবর্তীতে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে তিনি তুলে নেন। অবশিষ্ট ২০ হাজার টাকা শাহিনের কাছেই গচ্ছিত ছিল। সম্প্রতি সেই টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি জানান শাবানা। এ নিয়ে দুই ভাই বোনের মধ্যে বাদানুবাদ হলে গত শুক্রবার ঢাকা থেকে কাজ ছেড়ে বাড়ি আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে আবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি নিয়ে শাবানাকে তাড়া করে পাশের বাড়ির পুকুরপাড়ে গিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে নৌকার ভেতরেই তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Manual8 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code