আড়াই বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট ছাত্রদল
বৈশাখী নিউজ ডেস্ক: আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর অবশেষে অনুমোদন হলো সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২১ সদস্যের জেলা কমিটি অনুমোদন করা হয়।
২০১৮ সালের ১৩ জুন আলতাফ হোসেন সুমনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর পূর্ণাঙ্গ হলো জেলা ছাত্রদলের কমিটি।
জানা যায়, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২ অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা।
সেই খসড়া জমা দেয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed