হবিগঞ্জে ২ নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার জগদীশপুর চা বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী সবিতা বাউরী (৩০) ও খড়কি গ্রামের বাসিন্দা শ্রীবাস সরকারের মেয়ে সুমা সরকার (২০)।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে সবিতা বাউরীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, খড়কি গ্রামের সুমা সরকার সকালে ইঁদুরের বিষ সেবন করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে বিকেলে দুই নারীর মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও মরদেহ দুটি এখনও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, জগদীশপুর চা বাগানের এক নারী গলায় ফাঁস দিয়ে ও খড়কি গ্রামের অন্যজন ইঁদুরের বিষ সেবনের পর মারা গেছেন।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed