সিলেটে হঠাৎ বাসে আগুন, ব্যাপক ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাও বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
আগুনে বাসের সকল সিট এবং সামনে ও পিছনের গ্লাস সহ সকল জানালার গ্লাস পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন দিরাই হোটেলের সামনে দাঁড়ানো থাকা একটি বাসে (রেজিঃ নং- সিলেট-জ-১১-১০৯৫) আকস্মিক আগুন লাগে। পুলিশ, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
পুলিশ জানায়, উপস্থিত লোকজনসহ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed