তালতলীতে কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য। ঘটনাস্থল পরিদর্শন না করে এ টাকা উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের জন্য ৪৪ হাজার ৩ শত টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকা উত্তোলন করা হলেও সরেজমিনে কোনো ধরনের কাজ হয়নি, ঐ কাজের টাকা আত্মসাত করেন ইউপি সদস্য জয়নাল। আর এই টাকা উত্তোলনে সহযোগিতা ও ঘটনাস্থলে পরিদর্শন না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম নিজ ক্ষমতা বলে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সর্বশেষ ২য় কিস্তিতে টাকা গতবছরের ২৮ ডিসেম্বর চেক ইসু করেন।
রবিবার (৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের কাজ দেখতে গেলে গ্রামীন এই রাস্তায় কোথায়ও কোনো ধরনের মাটির কাজ হয়নি। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তায় তিন বছর আগে সংস্কার হয়েছে। এরপরে আর কেউ সংস্কার করেনি।
বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জয়নাল মৃধা মুঠো ফোনে বলেন, আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের বরাদ্ধের সম্পূর্ন কাজের টাকার চেক দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন চেক যখন দেওয়া হয়েছে তখন পানি ছিলো রাস্তার পাশে তাই মাটি পায়নি। এখন কাজ করবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হবে। কাজ না করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, কাজ না করে কেন চেক দেওয়া হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed