পটুয়াখালীতে রাতে ঘরে ঢুকে শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা গেছেন। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী ঘরের চাচার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed