বরগুনায় মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু, বিচার দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বরগুনা শহরের কালীবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধও করেন। এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা নিহত ইতি রানী এবং তাঁর দুই কন্যা আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, ডাকবাংলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধের খালি পাতা ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, পরিবারে বড় কোনো কলহ ছিল না, তবে কিছু আর্থিক সংকট ছিল। এ ঘটনায় জেলা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে।
বরগুনা সদর থানার ওসি মো. আলীম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের অপেক্ষায় রয়েছে নিহত পরিবারের স্বজনসহ পুরো বরগুনাবাসী।
Related News
পটুয়াখালীতে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোজ হওয়া ১০ মাস বয়সীRead More
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More



Comments are Closed