সিলেট উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি ৫০ জন দুস্থ নারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ২০২০ এর সফল ম্যারথনিক তরুণ উদ্যোক্তা নাসরিন বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
নারী উদ্যাোগক্তা পারমিতা দাস এর সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। প্রধান অতিথি ছিলেন মান্যবর জেলা প্রশাসক এমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ।
প্রধান অতিথি এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের নারী উদ্যোগক্তারা বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়োজিত তা, খুবই আশা ব্যঞ্জক। তিনি আরও বলেন, শুধু নারী উদ্যোগক্তা হতে অনেক বাধা আসলেও তা মোকাবিলা করার মতো মানসিক শক্তি ও দৃঢ়তা প্রয়োজন।
বিশেষ অতিথি আল-আজাদ বলেন, সিলেট নারী উদ্যোগক্তা আজ যেভাবে নিজেদের মেধার বিকাশ ঘটাচ্ছেন সেই দিন আর দূরে নয় সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকার নারীদের সিলেটের নারী উদ্যোগক্তাদের বিকাশ তারই প্রমাণ। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed