ভারতে শ্মশানের ছাদ ধসে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে শ্মশানের ছাদ ভেঙে ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই ভবনে অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) রাজ্যের গাজিয়াবাদের মুরাদনগরে এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, এদিন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। আর সেইসময় অন্তত ২৫ জন সেখানে আশ্রয় নিয়েছিল। সেখানে রাম ধন নামে এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল। মৃতরা সবাই ওই ব্যক্তির আত্মীয়।
এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহত প্রত্যেকের পরিবারে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও দুঃখ প্রকাশ করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed