Main Menu

রাজশাহীতে মদপানে ৩ জনের মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে মদপানের তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার (১ জানুয়ারি) গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের রামেকে ভর্তি করা হয়। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। এছাড়া মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২) রামেকে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code