শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৪০ ভোট।
উপজেলা নির্বাচন অফিস থেক্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
শায়েস্তাগঞ্জে অলির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট।
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের আরও চারজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে মাসুদউজ্জামান মাসুককে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মো. ছালেক মিয়া। তার নির্বাচনি প্রতীক নারকেল গাছ। চামচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার। এ ছাড়া, জগ প্রতীক নিয়ে আবুল কাশেম শিবলু এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সদস্য ইমদাদুল ইসলাম শীতল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed