Main Menu

দিরাই পৌরসভায় নৌকার জয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিত রায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ১৫৩ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের বিশ্বজিত রায় পান ৫ হাজার ৯১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।

এছাড়া এ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট।

এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ ৮জন মেয়র পদে প্রার্থী ছিলেন।

দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেলে গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

Share





Related News

Comments are Closed