Main Menu

সিলেট বিভাগের ৭ পৌরসভায় আ.লীগের প্রার্থী যারা

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় পর্যায়ের পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- সুনামগঞ্জ সদরে নাদের বখত, ছাতকে মো. আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মো. মিজানুর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জে মো. জুয়েল আহমেদ, কুলাউড়ায় দিপার উদ্দিন আহমদ, মাধবপুরে শ্রীধাম দাশ গুপ্ত এবং নবীগঞ্জে গোলাম রসুল রাহেল চৌধুরী।

আগামী ১৬ জানুয়ারি ৫৫টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।

Share





Related News

Comments are Closed