সিলেটে শিশুসহ আরো ৩২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত চব্বিশ ঘটনায় সিলেট বিভাগে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ ও ৫ বছরের দুই শিশুও রয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৯৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ২৭ জন এবং সুনামগঞ্জের ৫ জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ১১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৪ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১৭২৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
সোমবার (১৪ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১১ জন। এরমধ্যে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ৬০৪ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ৪০১ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed