শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে সিলেটের শতবর্সের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ। বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেষ্ঠ্য সাংবাদিক মোহাম্মদ মহসীন, মুকিত রহমানী, শফিকুর রহমান চৌধুরী, দিব্য জ্যোতি সী, রায়হান উদ্দিন, রনজিৎ কুমার সিংহ, শাহীন আহমদ, শংকর দাস, টুনু তালুকদার, বাপ্পা মৈত্র।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed