সিলেটে আরো ১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে আরও ২১ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন সুস্থদের সবাই সিলেটের বাসিন্দা।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১৭২৩ জন সুস্থ হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১০ জন। এরমধ্যে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ৫৭০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ৩৭৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৬ জন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed