Main Menu

কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ী এলাকা থেকে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উৎমা লামারগ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় শনিবার (১২ ডিসেম্বর) রাতে এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী আমির হোসেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে।

এর আগে শনিবার (১২ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান সিলেট ভিউকে জানান, সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed