ছয় ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক ম্যাসেঞ্জার
প্রযুক্তি ডেস্ক: প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার কিছু সময় পর থেকে বাংলাদেশে ম্যাসেঞ্জার ব্যবহারে ত্রুটি দেখা যায়। এরপর পরই সারা বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত তথ্য আসতে থাকে।
জানা যাচ্ছিল, ফেসবুকের ম্যাসেঞ্জারে তথ্য আদান প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা। এমন অভিযোগ আসতে থাকে টুইটারসহ অন্যান্য মাধ্যমগুলোতেও।
সে সময়, এবিএস-সিবিএন.কম তাদের প্রতিবেদনে জানায়, ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরে যেতে আমরা কাজ করছি।
এর কয়েকঘণ্টা পরেই বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed