সিলেটে সিল জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে সিল জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযানের সময় সিলেটের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নামে ৩৮ টি ভুয়া সিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জমির আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজারের দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (৩৫) ও একই এলাকার লালা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২)।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদেরকে আটকের পর কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-২৭, তাং-০৯/১২/২০২০খ্রিঃ, ধারা-৪১৯/৪৭৩/৪৮৩/৪৮৪) দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed