বেশি দামে আলু বিক্রি, সিলেটে স্বপ্নকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুপারস্টোর চেইন ‘স্বপ্ন’-কে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রির অভিযোগে ‘স্বপ্ন’-এর আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় অতিরক্তি মুল্যে আলু বিক্রি করায় তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকার প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও ‘স্বপ্ন’-এর আম্বরখানা শাখা ৪৫ টাকা কেজিতে আলু বিক্রি করে। এ বিষয়ে ক্রেতা ইফতেখার মো. নাবিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনাতিতে তা প্রমাণ হওয়াতে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed